শাসকের আইন নয়, আইনের শাসন চলবে : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

পুলিশের শৃঙ্খলা দরকার, তা ফেরাতে হবে।

৪ স্তরে গুরুত্ব –

রাজনৈতিক হিংসার শিকার। অনেকে অত্যাচারিত। পুলিশ অভিযোগ নেবে৷ মহিলা যারা অত্যাচারিত হয়েছেন, অভিযোগ নেওয়া হয়নি, এই সব অভিযোগ নিতে হবে।

রাজ্য সরকারের কাজে ঘূষ দিতে হয়েছে, যদি তথ্য দেন দেখা হবে। ডিজিটাল পেমেন্ট হলে। এমনি ও তথ্য থাকলে অভিযোগ করা যাবে।

কোন হকার, টোটো,অটো কেউ টাকা দেবেন না। কেউ এই রকম জুলুম করলে পুলিশে যাবেন৷

এখন আইনের শাসন। শাসকের শাসন চলবে না।

আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে শাসকের আইন নয়।

বৈধ রসিদ ছাড়া টাকা দেবেন না৷

পুলিশ কল্যাণ পর্ষদ ভাল উদ্দেশ্যে হলেও তা পরে দলের কুক্ষিগত হয়ে যায়।

পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হল।

বাম আমলের মত উগ্র ট্রেড ইউনিয়ন চাই না৷ যখন খুশি কাজ বন্ধ চলবে না৷

মহিলা পুলিশ কর্মীদের ট্রান্সফারের ক্ষেত্রে পার্শ্ববর্তী জেলায় করা যেন হয়। অনেক দূরে যেন পাঠানো না হয়।

হকারদের থেকে টাকা চাওয়া বন্ধ হল।

কোন ও সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া চলবে না।

টোলের নামে তোলাবাজি নয়।

পুরো সিস্টেমকেই শেষ করে দিয়েছিল সেটা ঠিকভাবে চলতে হবে।

আগামী এক মাস তদারকি চলবে সব কিছুর।

আমরা সবাই বার্তা দিচ্ছি সুশাসনের।

আসানসোলের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি সম্পত্তিতে হাত দেওয়া যাবে না পুলিশকে আহত করা যাবে না তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে।

আইএস আইপিএস অফিসারদের নাম ধরে ডাকা তুমি তুমি করে বলা উচিত নয় এসব আর হবে না।

প্রশাসনিক সভায় কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়া হবে না বলেন মুখ্যমন্ত্রী।

এখানকার পুলিশ, সিআইডি যথেষ্ট ভালো যোগ্য।কিন্তু সবার মধ্যে একটা ভয়ের আবহ ছিল। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ভরসা আনুন ভয়ে হঠান। আমিও তাই বলছি ।

জ্বালানি বাঁচাতে প্রধানমন্ত্রী র ডাকে সাড়া। যে কজন প্রয়োজন তাঁদের নিয়ে দক্ষিণ ২৪ পরগণা য় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ কয়েকজন আধিকারিক। ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*