প্রতিবেদন: আজ রবিবার জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্স পরীক্ষা। দুই দফায় হবে এই পরীক্ষা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্যায়, আর দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই বছর পরীক্ষার আয়োজন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি। পরীক্ষা হলে ঢোকার সময় প্যান, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, সচিত্র পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ও কলেজের পরিচয়পত্র থাকতে হবে। ইলেকট্রনিক গ্যাজেট রাখা যাবে না সঙ্গে। পোশাক নিয়েও রয়েছে একাধিক বিধিনিষেধ। তাবিজ, আংটি, ব্রেসলেট, কানের দুল বা নাকছাবি, গলার চেন, হার, লকেট, ব্যাজ বা ব্রোচ পরে হলে প্রবেশের অনুমতি মিলবে না।

Be the first to comment