রোজদিন ডেস্ক : মহারাষ্ট্র র পালঘরের কাছে মুম্বাই- আমেদাবাদ হাই ওয়েতে আজ এক পথ দুর্ঘটনা মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন ১২ জন, আহত হয়েছেন ২৫ জন। একটি দ্রুত গতিতে আসা কন্টেনার ট্রাক তুলনায় ছোট একটি যানে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। যান টি তে ১০০ জনের বেশি বিয়ে বাড়ির আরোহী রা ছিলেন। দুর্ঘটনার অভিঘাতে দুটি যান ই উলটে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।। যাত্রীরা ভিতরে আটকে পড়েন। স্থানীয় মানুষ, পুলিশ আপ্রাণ চেষ্টায় তাঁদের উদ্ধার করেন। কন্টেনার ট্রাকটির ভিতরে প্রচুর মাল বোঝাই বাক্স ছিল, এর একটি গিয়ে বিয়েবাড়ির যাত্রী বোঝাই যান টির ওপরে গিয়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৫ জন আহত হন। আহত দের অনেকের আঘাত গুরুতর।। বিকেলে ব্যস্ত মুম্বাই – আমেদাবাদ হাই ওয়ের এই দুর্ঘটনায় ব্যাপক যান জট দেখা দেয়। ২০২২ সালে এই হাই ওয়েতে এক দুর্ঘটনায় বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রি অকালে প্রান হারিয়ে ছিলেন।
বহু মর্মান্তিক, ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী এই হাই ওয়েতে দুর্ঘটনা বৃদ্ধিতে রাজ্য সরকারের আধিকারিক রা উদ্বিগ্ন।
কিভাবে তা কমানো যায় এর জন্য কঠোর ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Be the first to comment