নিট প্রশ্নপত্র ফাঁস, এন টি এ প্রধান কে তলব সংসদীয় কমিটির

Spread the love

রোজদিন ডেস্ক: নিট প্রশ্ন পত্র ফাঁস নিয়ে এন টি এ প্রধান প্রদীপ কুমার যোশি সহ অন্য আধিকারিক দের তলব করল শিক্ষা, নারী, শিশু, যুব ও ক্রীড়া সংক্রান্ত সংসদীয় কমিটি। ২১ মে তাঁদের ডাকা হয়েছে।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটি এন টি এ প্রধান প্রদীপ কুমার যোশি ছাড়া উচ্চ শিক্ষা দফতরের সচিব বিনীত যোশি কেও তলব করেছে।
অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সংসদ নিয়ে অমর্যাদাকর মন্তব্য করায় প্রিভিলেজ নোটিশ জমা দিয়েছেন। এন টি এ সম্পর্কে
সংসদের স্ট্যান্ডিং কমিটি র প্রস্তাব কেন মানা হয় নি প্রশ্নে ধর্মেন্দ্র প্রধান তাচ্ছিল্য করে মন্তব্য করেন বলে অভিযোগ।। স্ট্যান্ডিং কমিটি তে বিরোধী সদস্য রা থাকায় তিনি এতে গুরুত্ব না দিয়ে অবমাননা মূলক মন্তব্য করেন বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*