মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা নেই, হতাশ শিক্ষক, কর্মী মহল

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকার সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিলেও কর্মী দের বহু প্রত্যাশিত ডি এ নিয়ে কিছু না বলায় হতাশ শিক্ষক, কর্মী মহল।
দুই বিশিষ্ট শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী ( শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ) ও আনন্দ হান্ডা (বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি) এই বিষয়ে হতাশা ব্যক্ত করেন।
পৃথকভাবে হলেও তাঁদের বক্তব্য র মূল নির্যাস এক। তাঁদের বক্তব্য, রাজ্যের নতুন সরকার ক্ষমতা য় এসে ডি এ র ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে তাঁদের আশা ছিল।
মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হলেও এই বিষয়ে বিশদ কিছু না থাকায় তাঁরা হতাশ।
প্রাক্তন সরকারের মত এই সরকার ও শিক্ষক, শিক্ষা কর্মীদের সঙ্গে বঞ্চনা, প্রতারণা করবেন না বলে তাঁদের আশা।
এক ই বক্তব্য বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের ও। তাঁদের সবার ই আশা ছিল,নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ডি এ নিয়ে কিছু সিদ্ধান্ত ও ঘোষণা থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*