বাড়িতেই মধুচক্র, গ্রেফতার বনগাঁর তৃণমূল কাউন্সিলর-সহ চার

Spread the love

রোজদিন ডেস্ক :  তোলাবাজি থেকে হুমকি। এইরকম একাধিক অভিযোগে গত প্রায় ১৫ দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতার করেছে পুলিশ। এবার পুলিশের জালে বনগাঁ পুরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায়। তার সঙ্গে এক যুবক ও দুই মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খোদ কাউন্সিলরের বাড়িতেই তার মদতে দিনের পর দিন চলছিল মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দারাই তাদের আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, ভরদুপুরে কাউন্সিলর তার নিজের ঘরে দুই মহিলা এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মদ্যপান করছিলেন। বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকার ঘটনা। গ্রামবাসীদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। নিয়মিত বাইরে থেকে মহিলা ও পুরুষদের আনাগোনা ছিল ওই বাড়িতে। সোমবার দুপুরেও একই ঘটনা ঘটে। তখনই স্থানীয় বাসিন্দারা জোর করে ঘরে ঢুকে সবাইকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের নিয়ে যায় থানায়। কাউন্সিলর সুকুমার রায় স্বীকার করেছেন যে ওটা তাঁরই বাড়ি। তাঁর দাবি, ওই দুই মহিলা শান্তিপুর থেকে তাঁর কাছে ঘর ভাড়া নিতে এসেছিলেন। মধুচক্র চালানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*