রোজদিন ডেস্ক : পাঁচ বছর আগে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার দায়ে দুই নামী অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হোল।আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ জানিয়েছেন। সূত্রের খবর, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলে সমাজ মাধ্যমে পরমব্রত চ্যাটার্জি মন্তব্য করেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক! ” তাঁকে সমর্থন করে স্বস্তিকা মুখার্জি লেখেন, “হোক! হোক! ”
আইনজীবী জয়দীপ সেনের অভিযোগ, দুই নামী অভিনেতার এই বিতর্কিত মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ব্যাপক হিংসা হয়। ওই দিনই খুন হন বেলেঘাটার তরুণ অভিজিৎ সরকার। তাঁকে নৃশংস ভাবে খুন করে টিএমসি আশ্রিত দুষ্কৃতিরা। এরপরও ভোট পরবর্তী হিংসায় ৫০ জন বিজেপি সমর্থক খুন হন। গুরুতর অভিযোগ ওঠে নারী নির্যাতনেরও।
আইনজীবী জয়দীপ সেনের অভিযোগ, পরমব্রত ও স্বস্তিকার মন্তব্য এই হিংসায় ইন্ধন দিয়েছিল। টিএমসি কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে ব্যাপক হত্যালীলা, গোলমাল হয়।

Be the first to comment