হকার উচ্ছেদের বিরুদ্ধে টি এম সি র প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে হকার উচ্ছেদের বিরুদ্ধে আজ টি এম সি র পক্ষে প্রাচী সিনেমা হলের সামনে তুমুল বিক্ষোভ দেখানো হয়। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না বলে প্রতিবাদে সরব হন তাঁরা। ১৯৯৬ সালে বাম আমলে হকার উচ্ছেদের প্রসঙ্গ তুলে টি এম সি নেতারা বলেন, ক্ষমতা য় এসে বিজেপি ও এক ই কাজ করছে। সেদিন ও মমতা ব্যানার্জি প্রতিবাদে গর্জে উঠেছিলেন, এবার ও তাই করছেন। তাঁর নির্দেশে তাঁরা এইদিন পথে বসে বিক্ষোভ দেখান। এই কর্মসূচি উপলক্ষে প্রচুর পুলিশি ব্যবস্থা ছিল।।তাঁরা উচ্ছেদের জায়গা গুলি দেখতে যাওয়ার কথা বললে অনুমতি মেলেনি। এই নিয়ে বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে পুলিশের তীব্র বচসা বাধে। বিক্ষোভ কর্মসূচি তে কুণাল ঘোষ, মদন মিত্র, অশোক দেব, নয়না ব্যানার্জি, স্বপন সমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নামে সিটু, এ আই ইউ টি ইউ সি সহ বামপন্থী সংগঠন গুলি।
২২, মে সিটুর পক্ষে শিয়ালদা, হাওড়ায় এর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*