রোজদিন ডেস্ক: সরকারি কর্মীরা প্রকাশ্যে প্রচার মাধ্যমে কিছু বলতে পারবেন না, সরকারের অনুমতি ছাড়া সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারবে না, কোথাও লিখতে পারবেন না ইত্যাদি নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল।
এতে যেমন বামপন্থী রা আছে, তেমন তৃণমূল ও আছে৷ পৃথক ভাবে তাঁরা এর প্রতিবাদ করেছেন।
এ আই ইউ টি ইউ সি র রাজ্য সম্পাদক অশোক দাস এর তীব্র প্রতিবাদ করে বলেন,,এই কালো বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের দেশের সংবিধান প্রদত্ত মত প্রকাশের অধিকার হর্যন করা হয়েছে। আগে কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রে তা বলবৎ হলেও রাজ্যে ছিল না। বর্তমান রাজ্য সরকার এই অধিকার কেড়ে নিতে চায়। তিনি এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে দলমত নির্বিশেষে সবাইকে এর প্রতিবাদে সামিল হতে আহবান জানান।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এর প্রতিবাদ করে বলেছে,এর ফলে মুক্ত চিন্তা, জ্ঞান চর্চার প্রতিবন্ধকতা দেখা দেবে। গণতন্ত্রে ভিন্ন মত ও রুচির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ও এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি করেন।
তৃণমূলের পক্ষে কুণাল ঘোষ এর তীব্র প্রতিবাদ করে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কে প্রকাশ্যে নানা ভাবে সমালোচনা, আক্রমণ করা হলেও কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয় নি।
অন্যদিকে বুধবার জারি করা এই বিজ্ঞপ্তি নিয়ে প্রতিবাদ তুঙ্গে ওঠায় বৃহস্পতিবার সরকারি ভাবে কিছু সংশোধন করা হয়। অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডের জারি করা বিজ্ঞপ্তি তে বলা হয়, শুধু আধিকারিক দের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।

Be the first to comment