রোজদিন ডেস্ক : আজ, শুক্রবার বিকেলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন। নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বৈঠকে। ফলপ্রকাশের পর থেকে দলের সর্বস্তরের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন নেত্রী। পালাবদলের পর কলকাতা পুরসভা চালানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এবার সেই সব নিয়েই কলকাতার পুরপ্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছেন শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বিকেল ৪টে নাগাদ নেত্রীর বাড়িতে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল কাউন্সিলরদের। থাকবেন চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ মেয়র পারিষদরাও।

Be the first to comment