- আজ নন্দীগ্রামে সংবর্ধনা শুভেন্দু অধিকারীকে। বিকেলে নন্দীগ্রাম ১ ব্লক নন্দীগ্রাম বাজার সংলগ্ন মাঠে তাঁকে সংবর্ধনা জানানো হবে।
সন্ধ্যায় হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে সোজা হলদিয়াতে আসবেন তিনি। হলদিয়া শিল্পাঞ্চল এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা। - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২১০৩ কোটি টাকা ‘ভারত সরকার ন্যাশনাল হেলথ মিশন’-এ এই অর্থবর্ষ অনুমোদন মিলেছে। তার মধ্যে ৫০০ কোটি টাকা আজই মিলেছে।
- পশ্চিমবঙ্গের চারটি জেলায় মেডিক্যাল কলেজ নেই। চার জেলার জন্য প্রস্তাবিত জমি ভারত সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
- সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিষেধক ৭ লক্ষের বেশি দেওয়া হবে পশ্চিমবঙ্গে। ১৪-১৫ বছরের কিশোরীদের দেওয়া হবে। আগামী ৩০ মে রাজ্যে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।
- কলকাতায় টিবি মুক্ত ভারতের ওয়ার্কশপ হবে।
- ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার সেন্টার তৈরি করা হবে। সেই সঙ্গে অমৃত প্রকল্পে ৫০ থেকে ১০০ শতাংশ ছাড়ে দুরারোগ্য ব্যধির ওষুধ বিতরণ করা হবে।
- আজ ফলতায় পুনর্নির্বাচনের ফলপ্রকাশ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভোটগণনার প্রক্রিয়া। মোট ১৯টি টেবিলে ২১ রাউন্ডে চলবে কাউন্টিং। গণনাকেন্দ্রে নেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান বা তৃণমূলের কোনও কাউন্টিং এজেন্ট। অন্য দিকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা কাউন্টিং সেন্টারে প্রবেশ করেছেন।
- সাসপেন্ডেড আরএমও অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএম-এ পিজিটি করার অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
- আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। ২৬৪ কেন্দ্র পরীক্ষা হবে গোটা রাজ্যে। পরীক্ষায় বসছেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। বেলা ১১টা থেকে ১টা অঙ্ক পরীক্ষা হবে। এক ঘণ্টা বিরতির পর দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা, রয়াসনের পরীক্ষা।
- সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে হবে— শান্তি প্রস্তাবে এই দাবি জানিয়েছিল আমেরিকা। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটনের সেই দাবিতে রাজি হয়েছে ইরান।

Be the first to comment