রোজদিন ডেস্ক : দু’দিন আগেই নেত্রীর বাড়িতে বেরোনোর সময় বেআইনি নির্মাণের নোটিশ নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নোটিসের সময়সীমা পার হওয়ার ২৪ ঘণ্টা আগেই পুরসভাকে চিঠি দিলেন অভিষেক। সেখানে অবশ্য সুর পালটে সময় চেয়েছেন তৃণমূলের সেনাপতি। কলকাতা পুরসভা তাঁর সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দিয়েছিল। তাঁর বসত বাড়ি শান্তিনিকেতন-এর গায়ে নোটিস লাগিয়ে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। এবার সেই বিষয়ে চিঠি দিয়ে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেক। আগামীকাল সোমবার কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই রবিবার সকালে জানা গেল সময় চেয়ে অভিষেক চিঠি দিয়েছেন পুর কর্তৃপক্ষকে। তাঁর আইনজীবীর তরফে দেওয়া চিঠিতে ১০ দিন সময় চাওয়া হয়েছে। পুরসভার অন্দরের খবর, এইসব ক্ষেত্রে সময় চাইলে পুরসভার তরফে সময় দেওয়া হয়। গত সোমবারই অভিষেকের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে নোটিস দেয় কলকাতা পুরসভা।

Be the first to comment