রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের জন্য সব জেলায় হোল্ডিং কেন্দ্র তৈরির নির্দেশ জারি করল। এই সব কেন্দ্রে সন্দেহভাজনদের আটক করে ত্রিশ দিন রাখা যাবে। এর আগে যাঁরা অনুপ্রবেশকারী সন্দেহে ধরা পড়েছিলেন, বন্দি ছিলেন, যাঁদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, তাঁদেরও এই সব কেন্দ্রে রাখা হবে।
কেন্দ্রীয় সরকার আগেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা জারি করেছিল। কিন্তু প্রাক্তন সরকার কেন্দ্রের সেই নির্দেশ পালন করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান৷ তাঁরা ক্ষমতায় এসেই তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন৷ এবার তা কঠোরভাবে রূপায়িত করা হচ্ছে।
রাজ্যে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কেন্দ্র, তাদের অভিযোগ, এই রাজ্যের সীমানা দিয়ে প্রবেশ করে এই সব অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাঁদের বেশির ভাগই নানা দুষ্কর্মে জড়িয়ে পড়ে। এবার রাজ্যে বিজেপি সরকার গঠিত হতেই এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রীও। সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
রাজ্যে এসআইআর চলাকালীন বহু মানুষ নিজেরাই চলে গেছিলেন, আর যেন কেউ অনুপ্রবেশ করতে না পারেন, সেদিকে কড়া নজর দিচ্ছে রাজ্য।

Be the first to comment