ফলতা জয়,বার্তা প্রধানমন্ত্রী র

Spread the love

রোজদিন ডেস্ক: ফলতা কেন্দ্রে পুনর্নিবাচনে বি জে পি র বিপুল জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেন, এই জয় গণতন্ত্রের, এই জয় রাজ্যে বিজেপি র সুশাসনের। এই নির্বাচনে জয়ী দেবাংশু পান্ডা কে তিনি অভিনন্দন জানান। বলেন,পশিচমবঙ্গের মানুষের বিজেপি র প্রতি বিশ্বাস এতে প্রতিফলিত হয়েছে।রাজ্যের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের
ব্যতিক্রমী কাজ দেখতে পাচ্ছেন ও এর জন্য আরও আশীর্বাদ দিয়েছেন।
প্রধানমন্ত্রী রাজ্যের বিজেপি কর্মীদের কাজের জন্য অভিনন্দিত করেছেন ও বাংলার উন্নয়নে তাঁরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে এই জয় কে সবে শুরু বলে জানান। প্রাক্তন শাসক তৃণমূল কে তিনি মাফিয়া কোম্পানি বলে মন্তব্য করেন। যারা রাজ্য প্রশাসন কে কাজে লাগিয়ে ভয়ের রাজনীতি করে গেছে। রাজ্যবাসী টি এম সি কে আরও প্রত্যাখ্যান করবে। নাম না করে তিনি অভিষেক ব্যানার্জি কে বাঘের চামড়া পরা বিড়াল বলে তীব্র কটাক্ষ করেন।
বিজেপি র জয়ী প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, মানুষ তাঁদের ভোট স্বাধীন ভাবে দিতে পেরেছেন, এর জন্য তিনি ফলতা বাসীকে ধন্যবাদ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*