কৃষ্ণনগরে নজরুল জন্মজয়ন্তী উদযাপন, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধার্ঘ্য

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর : 

বাংলার ১১ই জৈষ্ঠ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক সংক্ষিপ্ত শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর নজরুল গীতির পরিবেশনের মধ্য দিয়ে বিদ্রোহী কবির স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করেন উপস্থিত শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা।

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংক্ষিপ্ত হলেও অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও শ্রদ্ধাবোধে ভরপুর।

বিদ্রোহ, মানবতা ও সাম্যের বার্তা বহনকারী কবি নজরুলের সাহিত্য ও সঙ্গীত আজও সমানভাবে প্রাসঙ্গিক বলেই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*