উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আগামীকাল শুক্রবার নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স’ কনফারেন্স

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে পালা বদলের পর এবার জোর কদমে শুরু হতে চলেছে জনগণনার কাজ। কেন্দ্রের নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে বিজেপির সরকার। শুধু প্রশাসনিক স্তরেই নয়, এই কর্মসূচিকে ঘিরে বড়সড় প্রস্তুতি শুরু হয়েছে নবান্নে। আগামীকাল শুক্রবার নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স’ কনফারেন্স। ওই সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনগণনা প্রক্রিয়া দ্রুত শুরু করতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, তথ্য সংগ্রহের জন্য কর্মীদের প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার কাজ খুব শীঘ্রই শুরু হতে পারে। ইতিমধ্যে সেন্সাস অফিসার নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সেনসাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার জনগণনা প্রক্রিয়ায় ডিজিটাল তথ্য সংগ্রহ ও দ্রুত ডেটা আপলোডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেই কারণেই আধিকারিকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত পরিকাঠামো তৈরির কাজ সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*