আগামী বছর থেকে নিট পরীক্ষা অনলাইনে!

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী বছর থেকে সর্ব ভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট অনলাইনে নেওয়ার কথা ভাবছে এন টি এ।
শুক্রবার শীর্ষ আদালতে এন টি এ র পক্ষে এই কথা জানানো হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে গত ৩ মের নিট পরীক্ষা বাতিল হয়েছে। আগামী ২১ জুন ফের এই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে এই পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে দেশব্যাপী আলোড়ন উঠেছে।
শুক্রবার এন টি এ শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানায় আগামী বছর এই পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
চলতি বছরের প্রশ্ন পত্র সেনা / বায়ু সেনা প্রহরায় পাঠানো হবে বলেও ভাবনা চিন্তা করছে এন টি এ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*