রোজদিন ডেস্ক: কেরলমের কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ সরকার স্কুল ছাত্রীদের ঋতুকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছাড়া ৫০ জনের বেশি কর্মী থাকা সংস্থাগুলিতে নিরাপদ ডে কেয়ার ও ক্রেশ থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।
শুক্রবার কেরলম বিধান সভায় রাজ্যপাল আর বিশ্বনাথ আরলেকর এই কথা জানান।
ভি ডি সতীশনের নেতৃত্বাধীন ইউ ডি এফ সরকারের বিভিন্ন নীতি র কথা বলেন রাজ্যপাল। রাজ্যকে মহিলা ও শিশু বান্ধব হিসাবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মহিলাদের কাজের ক্ষেত্রে সম বেতন,সব শহরে তাঁদের জন্য সরকারি রেস্ট রুম ও করা হবে।
কেরলম কে সারা দেশে র মধ্যে অনাথ মুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলতে তাদের দত্তক নেওয়ার জন্য প্রচার অভিযান ও শুরু করবে সরকার।
অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের মাতৃকালীন ছুটি ও ছয় মাস করা হবে।
মহিলাদের সানিট্যারি ন্যাপকিন, পাদুকা সহ নানা সুবিধাও দেবে রাজ্য সরকার।

Be the first to comment