দশে দশ

Spread the love
  1. আজ জনতার দরবারে সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ভিড় বাড়ছে।
  2. তৃণমূলের ধরনার জন্য পুলিশ রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। বিকল্প হিসাবে ‘ওয়াই’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের তরফে। ২ ঘণ্টার জন্য সেখানে অনুমতি দেওয়া হয়েছে।
  3. সরকারি গ্রুপ-সি পদে চাকরি দেওয়ার নাম করে ৫৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে স্বরূপ দত্ত, তাঁর স্ত্রী শ্রাবণী দত্ত এবং তাঁদের ছেলে সৌরভ দত্ত-কে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। এরা সকলেই প্রাক্তন বিধায়ক খোকন দাস ঘনিষ্ঠ বলে জানা গেছে।
  4. তারাতলা ব্রিজের উপরে একটি এলপিজি বোঝায় গাড়ি থেকে আচমকা গ্যাস লিক করে চরম আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
  5. পদত্যাগ করতে চলেছেন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তারক সিং। আজ বিকেলেই তাঁর পদত্যাগের সম্ভাবনা রয়েছে।
  6. দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী দু’দিনে বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
  7. কুলতলি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারের আত্মীয়ের দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি সার। পাশাপাশি, পাশের এক ব্যক্তির বাড়ি থেকে মিলেছে আমফান পরবর্তী সময়ে দুর্গতদের জন্য সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী। কুলতলি থানার পুলিশ কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারকে গ্রেফতার করেছে।
  8. ৬৫টি পরিবারকে পাট্টার মাধ্যমে জমি ও পাকা বাড়ি তৈরি করে দেওয়ার নামে লক্ষ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রতি পরিবার পিছু ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পযন্ত নেওয়া হয় বলে দাবি। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডানকুনিতে।
  9. পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে সিপিএমের নেতৃত্বে হকারদের তুমুল বিক্ষোভে দোকান ভাঙতে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন ইস্কো কর্তৃপক্ষ।
  10. আমেরিকার আইওয়া-র মাস্কাটিন শহরে  এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য এবং হামলাকারী নিজেও। তিনি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*