রোজদিন ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর টালমাটাল তৃণমূল দলের শুক্রবারের গুরুত্বপূর্ণ বৈঠক কার্যত চূড়ান্তভাবে ব্যর্থ। দলের কাঠামো, আগামীর কর্মসূচি ইত্যাদি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির ডাকা এই বৈঠকে মাত্র ৮ জন বিধায়ক ও ৬ জন সাংসদ উপস্থিত ছিলেন। মুখরক্ষার জন্য এই বৈঠকে দলের সামগ্রিক স্তরে বেশ কিছু পরিবর্তন করা হয়। কিন্তু নেহাতই প্রাণহীন এই বৈঠকে আগামী দিনে দলের ঘুরে দাঁড়ানোর চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
বৈঠকে উপস্থিত নেতা দের মধ্যেও হতাশার ছাপ স্পষ্ট ছিল বলে সূত্রে র খবর।
অন্যদিকে সংসদেও দলের ভাঙন অনিবার্য বলে সূত্রের খবর। অনেকে তা প্রকাশ্যে স্বীকার ও করেছেন।
বিধানসভায় বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি পৃথকভাবে দাবি করেন, তাঁদের প্রতি আরও বিধায়কদের সমর্থন আসছে।
শুক্রবার তাঁর বিরোধী নেতা হওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। যদিও ঋতব্রত ব্যানার্জি ও তাঁর অনুগামীরা একে তোয়াক্কা ই করছেন না।
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় প্রকাশ্যেই জানিয়েছেন, সংসদেও ভাঙন অবশ্যম্ভাবী।
এই প্রেক্ষিতে গেরুয়া শিবির উল্লসিত, যদিও প্রকাশ্যে তারা এই বিষয়ে নিরাসক্তর ভাব দেখাচ্ছেন।

Be the first to comment