রোজদিন ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি পূর্ণ, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ, নিয়মিত পঠন পাঠন ইত্যাদির দাবিতে শুক্রবার সুরেন্দ্রনাথ কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এস এফ আই। তাঁরা সুস্থ গগণতান্ত্রিক পরিবেশের দাবিতে সব কলেজে নির্বাচিত ছাত্র সংসদের দাবি করেন।
প্রাক্তন সরকারের আমলে ছাত্র সংসদের নির্বাচন না করে কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা , সিন্ডিকেট, অপ সংস্কৃতি ইত্যাদি গড়ে উঠেছে বলে অভিযোগ তাঁদের। এমনকি বহু শিক্ষা প্রতিষ্ঠানে মধুচক্র,ধর্ষণের মত গর্হিত অপরাধের আখড়া ও গড়ে উঠেছে বলে জানান। অবিলমে এর হাত থেকে শিক্ষাকে মুক্ত করতে সব মহল কে আহবান জানান তাঁরা।
দেবাঞ্জন দে,হাসিব হোসেন, শুভদীপ ব্যানার্জি প্রমুখ ছাত্র নেতারা সেখানে বক্তব্য রাখেন।
সম্প্রতি ঐতিহ্য বাহী সুরেন্দ্র নাথ কলেজে তৃণমূল আশ্রিত পিতা পুত্রের যে ন্যক্কারজনক কার্যকলাপ সামনে এসেছে তার তীব্র ধিক্কার জানান।

Be the first to comment