রোজদিন ডেস্ক: এতদিন তা সমাজমাধ্যমে আবদ্ধ ছিল। এবার দেশব্যাপী সাড়া জাগানো ককরোচ জনতা পার্টির জমায়েত ঘিরে বিভিন্ন মহলে আগ্রহ তুঙ্গে উঠেছে।
শনিবার দিল্লিতে এই জমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা।
এর মূল দাবি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিট, সিবিএসই-সহ একের পর এক পরীক্ষায় বেনিয়ম নিয়ে জেরবার কেন্দ্র, তবু কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বপদে বহাল, এই নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে।
সুত্রের খবর, শনিবারের জমায়েতে সবাইকে জাতীয় পতাকা, বই নিয়ে যেতে বলেছেন উদ্যোক্তারা। শিক্ষা ও সমানাধিকারের দাবিতে এই জমায়েত ডাকা হয়েছে।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত কর্মহীন দের আরশোলার সঙ্গে তুলনা করে মন্তব্য করায় তুমুল সমালোচনার ঝড় ওঠে। কার্যত রাতারাতি সমাজ মাধ্যমে এই ককরোচ (আরশোলা) জনতা পার্টির জন্ম হলে জনপ্রিয়তায় তা বিজেপি-সহ সব রাজনৈতিক দলকে ছাড়িয়ে যায়। আমেরিকা প্রবাসী অভিজিৎ দীপকে এর প্রধান সংগঠক, শনিবারের জমায়েতে তিনি ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শুক্রবার এই মঞ্চের তিন মুখপাত্র বিজেতা দাহিয়া, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা প্রথম সাংবাদিক বৈঠক করেন।
যন্তর মন্তরে এই জামায়েত শান্তিপূর্ণ হবে, কেউ কোন উত্তেজনা সৃষ্টি করবেন না বলে তাঁরা জানিয়েছেন। এই নিয়ে দিল্লি-সহ দেশে আগ্রহ এখন তুঙ্গে।

Be the first to comment