রোজদিন ডেস্ক: অভিযুক্ত কে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো কেন? রাজ্যের কাছে জানতে চাইল উচ্চ আদালত। তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে তা জানাতে হবে।
উল্লেখ্য, পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা, অভিযুক্ত দের কোমরে দড়ি পরিয়ে,রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা গেছে পুলিশ কে। এর বিরুদ্ধে জন স্বার্থ মামলা দায়ের হয়েছে।
বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য সহ অনেকে এর প্রতিবাদ করেছেন।
শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি স্মিতা দাস দে র এজলাসে এই মামলার শুনানি হয়।
তাঁরা বলেন,পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে, কিন্তু এই ভাবে তাঁর সম্মান হানি করতে পারে না।কোন পরিস্থিতিতে এই ব্যবস্থা, রাজ্যের কাছে জানতে চান তাঁরা।
রাজ্য সরকারের পক্ষে জানানো হয়, ধৃত দের বিরুদ্ধে জোর করে টাকা ইত্যাদি তোলার অভিযোগ থাকে। অপরাধের পুনর্নির্মাণের জন্য তাঁদের এই ভাবে ঘটনা স্থলে নিয়ে যাওয়া হয়।
বিচারপতি রা জানতে চান, এই সব ক্ষেত্রে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকে কি?
চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। তার আগে তিন সপ্তাহের মধ্যে আদালতকে এই বিষয়ে লিখিত রিপোর্ট দিতে বলেছে আদালত।

Be the first to comment