PUJA SPECIAL: সামনে পুজো, ১৫ অক্টোবরের মধ্যেই বেতন, মজুরি, স্টাইপেন্ড, সাম্মানিক, পেনশন মেটাবে সরকার, জারি বিজ্ঞপ্তি

Spread the love

প্রতিবেদন: পুজোর আগে সরকারি কর্মচারি, পেনশনার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় স্বস্তি ঘোষণা করল রাজ্য সরকার। অক্টোবর মাসের বেতন, মজুরি, স্টাইপেন্ড, সাম্মানিক, পেনশন এবং পারিবারিক পেনশন-সহ সমস্ত কিছু ১৫ অক্টোবরের মধ্যেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ দফতর। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারিদের পাশাপাশি গ্র্যান্ট-ইন-এইডভুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতনও ওই দিনই দেওয়া হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশনও ১৫ অক্টোবর তাঁদের অ্যাকাউন্টে জমা পড়বে। চলতি বছরের ঘোষিত বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর)-এর সুবিধাও অক্টোবর মাসের অর্থপ্রদানের সঙ্গে যুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত দিনে নির্বিঘ্নে অর্থপ্রদান নিশ্চিত করতে ট্রেজারি, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) এবং ডিপোজিট অ্যাকাউন্টের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় বিল ও নথি আগাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, দুর্গাপুজোর কেনাকাটা ও উৎসবের অন্যান্য খরচের কথা মাথায় রেখেই আগেভাগে বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারি, পেনশনার এবং বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা সরাসরি উপকৃত হবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*