প্রতিবেদন: এসআইআর করে মানুষের ভোট চুরি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এত বড় দূর্নীতি এ দেশে কখনও হয়নি। তাই অবিলম্বে এই নির্বাচন কমিশনারকে গ্রেফতার করতে হবে। বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে এমনই দাবি জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, একে ইমপিচমেন্ট করলে হবে না, গ্রেফতার করতে হবে। এরপরই গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ওখানে আর একজন আছে, বিজেপির আইটি সেলের লোক সীমা খান্না। আমরা আগেই সাবধান করেছিলাম। ইনি এআই দিয়ে নাম কেটেছেন। প্রথমে কিছু হওয়ার আগেই এভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তারপর আরও ২৭ লক্ষের নাম বাদ পড়ে। তারপর বিজেপির লোকেরা বস্তা বস্তা ফর্ম জমা দিয়ে আরও ৭ লক্ষের নাম কেটে দিয়েছে। এভাবে ৯৪ লক্ষ নাম বাদ দিয়ে আমাদের হারানো হল, এটা ভোট চুরি নয়? এত বড় ঘোটালার পরও কেন নির্বাচন কমিশনারকে অ্যারেস্ট করা হবে না, প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment