- সাইক্লোন নয়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবার রাতেই সেটি স্থলভাগে ঢুকবে। ফলে এদিন সন্ধ্যের পর থেকে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হবে, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের।
- হাওয়া অফিস জানাচ্ছে, দূর্যোগের অভিমুখ বাংলা থেকে অন্যদিকে ঘুরে গিয়েছে। নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে। ফলে বাংলায় বিপদের সম্ভাবনা কম।
- এর ফলে আজ বুধবার থেকে ৪দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
- “নিছক রাজনৈতিক সংঘাত নয়, প্রাতিষ্ঠানিক ব্যর্থতার উদ্বেগজনক ছবি”, মুকুন্দপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- তাঁর স্পষ্ট বক্তব্য, “সহিংসতা রাজনীতির ভাষা হতে পারে না। ভয় দেখানো ক্ষমতার পরিচয় হতে পারে না। আর আইনের শাসন কখনও দলীয় রাজনীতির শিকার হতে পারে না।”
- উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী, দুই পুরোহিতকে হত্যা করে নিজের সন্তানদের নিয়ে ঘর বন্ধ করে রাখা অরবিন্দ সিংয়ের মৃত্যু হল
পুলিশি এনকাউন্টারে। - হাড়হিম করা এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘ সাত ঘন্টা টানটান উত্তেজনাময় পরিস্থিতি চলার পর পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। তাঁর এক অসুস্থ সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কেন তিনি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন, শুরু হয়েছে তদন্ত।
- শারজায় ভারতীয় যুবককে নৃশংস ভাবে খুন, দুটি ব্যাগের মধ্যে ভরা তাঁর টুকরো করা দেহ মিলেছে একটি গাড়ির মধ্যে। নিহতের নাম অলউইন প্রকাশ কুন্দর।
- নিহত প্রকাশ আদতে কর্ণাটকের বাসিন্দা। কর্মসুত্রে শারজায় থাকতেন তিনি। তাঁর স্ত্রী ও কিশোর পুত্রেরও কোনও খোঁজ মিলছে না, যা নিয়ে রহস্য আরও বেড়েছে।
- ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম।তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন৷ ভারত সরকার তাঁর নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে।
- দ্রুত শুনানি শেষ করে ভোটার তালিকায় নাম তুলতে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আরও ২১টি ট্রাইবুনাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সাতসকালে ফের কলকাতায় ইডির হানা। বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক স্থানে চলছে তল্লাশি।

Be the first to comment