রোজদিন ডেস্ক :
শারজায় (Sharjah) ভারতীয় যুবককে নৃশংস ভাবে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। দুটি ব্যাগের মধ্যে টুকরো করা দেহ মিলেছে একটি গাড়ির মধ্যে। নিহত অলউইন প্রকাশ কুন্দর আদতে কর্ণাটকের বাসিন্দা। কর্মসুত্রে শারজায় থাকতেন তিনি। তাঁর স্ত্রী ও কিশোর পুত্রেরও কোন খোঁজ মিলছে না। যা রহস্য বাড়িয়েছে। তাঁর পরিবারের সঙ্গে গত দু মাস ধরে কোন যোগাযোগ না থাকায় চিন্তিত হন তাঁর ভাইরা। তাঁরা শারজায় এক পরিচিতকে তাঁর বাড়ি, অফিসে খোঁজ নিতে বলেন। সেখানে জানানো হয়, তিনি সপরিবারে ভারতে গেছেন। এরপর পুলিশ খোঁজ নিয়ে জানে, তিনি শারজার বাইরে যাননি। এরপর ওমান গামী এক রাস্তার ধারে একটি গাড়িতে তাঁর টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। হাড় হিম করা এই ঘটনায় পরিবার তদন্তের দাবি করেছে। নিহত অলউইনের স্ত্রীও কর্ণাটকের বাসিন্দা। পুত্র-সহ তাঁরও খোঁজ না মেলায় উদ্বিগ্ন তাঁদের পরিবার।

Be the first to comment