রোজদিন ডেস্ক: পাহাড়ের জিটিএ-তে জল জীবন মিশনে দুর্নীতির (GTA Corruption) অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম) নেতা বিমল গুরুং। এই বিষয়ে তিনি তদন্তের দাবি তোলেন বলে জানা যায়।
মঙ্গলবার উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর সঙ্গে জলপাইগুড়ির হেলিপ্যাডে দেখা করেন বিমল গুরুং। সঙ্গে ছিলেন রোশন গিরি।।
পরে বিমল গুরুং জানান, ৭ অক্টোবর তাঁদের দলের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে তিনি আমন্ত্রণ করেছেন। রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন একদা পাহাড়ের দাপুটে নেতা। দেন পুষ্প স্তবক।
সূত্রের খবর, জিটিএ-কে পুর্ণ ক্ষমতা দেওয়া, ষষ্ঠ তফসিলের দাবিও করেন তিনি।
জেলার সিপিএম নেতা রাজা দত্ত বলেন, পাহাড়ের নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। তবে তরাই ডুয়ার্স, পাহাড়ের শান্তি যাতে কোনভাবে বিঘ্নিত না হয়, মুখ্যমন্ত্রীকে সেদিকে নজর রাখতেই হবে।

Be the first to comment