রোজদিন ডেস্ক: জলদাপাড়ার পুড়ে যাওয়া হলং বন বাংলো নির্মাণের কাজ আগামী মার্চের মধ্যে
শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গল বার তিনি উত্তর বঙ্গের একাধিক এলাকায় সফর করেন। বিশ্ব গন্ডার দিবসে হুডখোলা গাড়িতে জলদাপাড়া জঙ্গল সাফারি করেন। মাথায় জলপাই হ্যাট পরে অন্য অবতারে খুশিয়াল মুখ্যমন্ত্রী কে নিয়ে এলাকায় খুশির হাওয়া বয়ে যায়।
জঙ্গলে বন্যপ্রাণী পাচার, হত্যা করে তাদের দেহাংশ, দাঁত, হাড় ইত্যাদি পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি।
হাসিমারায় সুভাষিণী চা বাগানের মাঠে বন দফতরের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় দুশো কেজি বন্যপ্রাণীর দেহাংশ পুড়িয়ে দেন৷
জলদাপাড়া সাফারিতে শাবক সহ গন্ডার, বাইসন ইত্যাদি দেখেছেন বলে জানান।
জলদাপাড়ার পিলখানায় দুই হস্তি শাবকের নামকরণ ও করেন মুখ্যমন্ত্রী।
নাম দেন চৈতন ও সুলক্ষণা।
গতকাল সন্ধ্যায় মুম্বাই গেছিলেন তিনি। মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি তে অংশ নেন।

Be the first to comment