রোজদিন ডেস্ক : হঠাৎ করে গজিয়ে ওঠা এনসিপিআই-এর সাংগঠনিক (NEW COMMITTEE OF NCPI) দায়িত্ব বণ্টন করা হল এবার। একদিকে যখন দলের ২০ জন সাংসদের সদস্যপদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তারই মধ্যে নয়া কমিটি গঠন করল এনসিপিআই। মঙ্গলবার সেই কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রেসিডেন্ট হিসেবে নাম রয়েছে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের। অনেক সাংসদকেই বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে তালিকায় নেই বর্ষীয়ান দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। দলের জাতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের সই করা তালিকায় তাঁদের নাম না-থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর পাশাপাশি জাতীয় সহ-সভাপতি হয়েছেন ৬ জন। তারা হলেন, আবু তাহের খান, দীপক অধিকারী (দেব), ইউসুফ পাঠান, জগদীশ বর্মা বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা পাঁজা। নন্দীগ্রাম, রেজিনগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে তাঁরা প্রচারে নামবেন বলেও এদিন জানানো হয়েছে।

Be the first to comment