- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ভারত একটি সার্বভৌম দেশ এবং নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। তাই, ভারতের উপর কোনও নিষেধাজ্ঞা নিয়ে চাপ সৃষ্টি করা হলে, তার ফল উল্টো হবে। মোদীর নেতৃত্বে তা বুমেরাং হতে পারে।
- সোনারপুরের কামালগাছি থেকে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লা। ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। এই কেসেই শওকতকে গ্রেফতার করে এনআইএ।
- শুক্রবার বিধায়কদের ‘সই–বিকৃতি’–র মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলে তা ধোপে টেকেনি। আগামী ১০ তারিখ ওই মামলার শুনানি হবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস।
- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৮ জুন ভবানী ভবনে তলব করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় রক্ষাকবচেরও আর্জি জানান অভিষেক।
- তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়ন সিন্ডিকেটে ১০ থেকে ৪০ হাজার পর্যন্ত কাটমানি দিতে হয়েছে চালকদের। শুক্রবার সেই কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোপালনগরের টালিখোলায়। ওই ইউনিয়নের সম্পাদক, সভাপতি–সহ ছ’জনকে আটক করে থানায় নিয়ে আসে গোপালনগর থানার পুলিশ।
- অসিত মজুমদারের বিরুদ্ধে ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হয়। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
- সরকারি ত্রাণসামগ্রী পাচারের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির সামনে ত্রাণসামগ্রী বোঝাই একটি গাড়ি আটক করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
- এলাকায়। শুক্রবার রাতে খাতড়া বাজারের সিনেমা হলের নিকটের একটি বিরিয়ানি দোকানে বিরিয়ানির প্লেট থেকে উদ্ধার হলো সিদ্ধ টিকটিকি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ।
- জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ তল্লাশি অভিযান টানা ১৫তম দিনেও অব্যাহত রয়েছে।
- দায়িত্ব নেওয়ার শুরুতেই ধাক্কা খেলেন শিবকুমার। পদত্যাগ করেন সেই রাজ্যের এক মন্ত্রী। দপ্তর বণ্টন নিয়ে অসন্তুষ্ট হয়েই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন রামলিঙ্গা রেড্ডি।

Be the first to comment