জলে ডুবে মেডিকেল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক :

গঙ্গার জলে ডুবে এক মেডিকেল পড়ুয়ার মৃত্যু হল। শনিবার কাকভোরে গোলাবাড়ি ঘাটে সোহম বসাকের (২৩) নিথর দেহ পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করে। এক বন্ধুর সঙ্গে তিনি স্নান করতে গিয়ে আচমকা জোয়ারের স্রোতে ডুবে যান বলে অনুমান করছে পুলিশ। তিনি মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের ছাত্র ছিলেন। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই পড়ুয়া হোস্টেলে থাকতেন৷ তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে মেডিকেল পড়ুয়া মহলে গভীর শোকের ছায়া নেমেছে। তাঁর বাড়ির এলাকা ও শোকস্তব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*