রোজদিন ডেস্ক :
দক্ষিণ ফিলিপানের মিন্দানাও এ আজ এক বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত ২০০ জনের বেশি। তীব্র ভূকম্পর অভিঘাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহু বাড়ি। দক্ষিণ ফিলিপাইন জুড়ে এখন শুধুই আর্তনাদ। ঘর বাড়ি হারানো মানুষদের হাহাকার। সূত্রের খবর, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮।
ভূমিকম্পের তীব্রতা অনুভূত হতে ফিলিপাইনের বিভিন্ন অংশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। চারিদিকে চরম আতঙ্ক ছড়ায়। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার পরই এই ভূমিকম্প হয়।
সাধারণ ভাবে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত। তিন দেশই ভূকম্প প্রবণ। গত বছর ফিলিপাইনে গত এক দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হয়।
আজ সমাজ মাধ্যমে ওই দেশের ভূমিকম্পের বহু ভয়ংকর ছবি ছড়িয়ে পড়ে। যা দেখে উদ্বিগ্ন সারা বিশ্ব।

Be the first to comment