সাঁকরাইলে আমূলের দই কারখানা, ১৩ জুন মুখ্যমন্ত্রী র উপস্থিতিতে ভূমিপুজো

ভিত্তি প্রস্তর স্থাপন হবে,আসছেন অমিত শাহ!

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী ১৩ জুন হাওড়ার সাঁকরাইলে আমূলের দই তৈরির কারখানার ভূমিপুজো অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ও আসার কথা। ৬০০ কোটি টাকার বেশি বিনিয়োগে আমূলের এই দই কারখানা বিশ্বের সব থেকে বড় দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। এই কেন্দ্র চালু হলে দিনে দশ লক্ষ কিলো দুগ্ধজাত সামগ্রী উৎপাদন হওয়ার কথা।
সম্প্রতি সংস্থার প্রধান অমিত ব্যাস, জায়েন মেহতা এই সব নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে বৈঠক করেন।
রাজ্যে নতুন সরকার আসার পর শিল্পায়ন, কর্মসংস্থান কে পাখির চোখ করেছে রাজ্য। বিখ্যাত আমূল সংস্থার এই প্রকল্প রূপায়িত হলে কর্মসংস্থান ও হবে বলে আশা সরকারের।
কলকাতা বিমানবন্দর নিয়েও সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লারসেন ট্যুবরোর এম ডি এস এন সুব্রহ্মণ্যনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
রাজ্যে শিল্পায়নের জন্য মজবুত পরিকাঠামো গঠন,মেগা বিনিয়োগ আকর্ষণ ও আর্থিক বৃদ্ধি র হার ত্বরান্বিত করা নিয়ে তাঁরা গঠনমূলক আলোচনা করেন বলে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান৷
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পৃথকভাবে জানান, রাজ্যে বহু শিল্পপতি বিনিয়োগে আগ্রহী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*