নিট প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী র পদত্যাগ দাবি ইন্ডিয়া জোটের

Spread the love

রোজদিন ডেস্ক: নিট নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করল বিরোধী ইন্ডিয়া জোট। আজ দিল্লি তে পঁচিশ দলের জোটের বৈঠক হয়।ডি এম কে এই জোট ছাড়ছে। আসেনি আপ ও। পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি এই বৈঠকে যোগ দেন।
পরে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান,এস আই আর,ভোট চুরি, নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি ইত্যাদি নিয়ে তাঁরা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কে চিঠি দেবেন। নিট এর প্রশ্ন পত্র ফাঁস, সি বি এস ই কান্ডে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও দাবি করেন তাঁরা।
এই ছাড়া দেশের আর্থিক পরিস্থিতি, জনজীবনের নানা সমস্যা নিয়ে আলোচনা র জন্য সর্বদলীয় বৈঠক করতে কেন্দ্রকে আর্জি জানাবে ইন্ডিয়া জোট।
আগামী আগস্ট মাসে হায়দ্রাবাদে জোটের পরবর্তী বৈঠক হবে। ঠিক হয়েছে প্রতি দুমাস অন্তর জোটের বৈঠক করা হবে। সংসদের অধিবেশন চলাকালীন কক্ষ সমন্বয়ের জন্য প্রতিদিন বৈঠক করবেন তাঁরা।
আজ এই বৈঠকে আর জে ডি র তেজস্বী যাদব, সমাজবাদী দলের অখিলেশ যাদব, সিপিএমের জন ব্রিটাস,এন সি র ওমর আব্দুল্লা প্রমুখ যোগ দেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী বৈঠকে বিজেপি র বিরুদ্ধে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বলেন, বিজেপি কে হারানো কঠিন নয়। রুখতে হবে ভোট চুরি ও। রক্ষা করতে হবে দেশের সংবিধান।। এই মর্মে জোরালো বক্তব্য রাখেন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*