রোজদিন ডেস্ক: বিশিষ্ট তৃণমূল নেতা সব্যসাচী দত্ত কে সোমবার গভীর রাতে গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধেও বিপুল টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। এইদিন গভীর রাতে রাজারহাটের এক অভিজাত আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ আছে। বিধান সভা নির্বাচনে তিনি বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। দলের হাই প্রোফাইল এই নেতার গ্রেফতারের খবরে তৃণমূলে আতঙ্ক আরও বাড়ল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এলাকার দাপুটে নেতা হিসাবে সব্যসাচী দত্ত বিশেষ ভাবে পরিচিত।
এর আগে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ও গ্রেফতার হয়েছেন। একের পর এক নেতা গ্রেফতার হওয়ায় স্বাভাবিক ভাবেই তৃণমূলের অন্দরে এখন আতঙ্ক ছড়িয়েছে। পালাবদলের রাজ্যে এরপর কার পালা ( গ্রেফতারের!) তা নিয়ে চর্চা এখন তুঙ্গে।
মঙ্গলবার সব্যসাচী দত্ত কে আদালতে তোলা হবে বলে জানা যায়।

Be the first to comment