এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজো নিয়ে প্রাক্তন মন্ত্রী সস্ত্রীক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হোল। একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থার কর্ণধার জয়দীপ মুখার্জি ও সগুনা মুখার্জি এই মর্মে বৌবাজার থানায় অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, দুর্গাপুজোর আগে আগাম মন্ডপ দর্শনের নামে উচ্চ মূল্যের
ভিআইপি টিকিট বিক্রির পরিকল্পনা করা হত। এই টিকিট বিক্রির প্রচারে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করা হলেও বাস্তবে এর সঙ্গে ইউনেস্কোর কোন সম্পর্কই নেই।
সস্ত্রীক ইন্দ্রনীল সেন সহ আরও তিন জনের নামে তাঁরা অভিযোগ করেছেন। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*