- রাজ্যে শিল্পে গরিমা আনতেই হবে বলে নতুন শিল্প মন্ত্রী তাপস রায় জানিয়েছেন। রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাইরে থেকে লগ্নি আনা তাঁর বড় চ্যালেঞ্জ৷
- কর না বৃদ্ধি করে রাজ্যের রাজস্ব বৃদ্ধি করতে চান নতুন অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত। দফতরের দায়িত্ব নিয়ে তিনি বলেন, কর বাড়লেই যে রাজস্ব বাড়বে তা নয়, কর কমালেও রাজস্ব বাড়তে পারে। এই বিষয়ে চিন্তা ভাবনা দরকার।
- উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি বলেন, বাম আমলের মধ্য মেধার চাষ থেকে তৃণমূল আমলে মেধাহীনতার দিকে শিক্ষা এগিয়েছে। এই পরিস্থিতির আমূল বদল ঘটাতে হবে।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। ২০২১-এ ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।
- তোলাবাজির অভিযোগে এ বার পুলিশের জালে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু।
- দক্ষিণ ২৪ পরগনার আলিপুরে জেলা পরিষদ কার্যালয়ে বুধবার সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, জাহাঙ্গিরের দুর্নীতির প্রমাণ লোপাট করতেই পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে সরকারি কাজকর্ম এবং বহু জরুরি নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
- উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ফোরম্যান কলোনির হারনেট ইংলিশ মাধ্যম স্কুলে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায় রাতভর। সেই তল্লাশিতেই ঘর থেকে বেরিয়ে আসে ১ কোটি ৭৭ লক্ষ টাকা। স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করে বীজপুর থানার পুলিশ।
- ১৪ মাস আগে মালদায় অনুষ্ঠিত রাজ্য গেমস–এ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা বিজেপি নেতৃত্ব কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপকে।
- কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়–১ ব্লকের বোদরা পঞ্চায়েতে অনাস্থা এনেছিল আইএসএফ। এ বার ওই ব্লকের শাঁকশহর ও প্রাণগঞ্জ পঞ্চায়েতেরও দখল নিল তারা।
- কেরালার কোঝিকোডের ফেরোকের বাসিন্দা ৪৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে মিলল নিপা ভাইরাসের উপসর্গ। প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পরে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Be the first to comment