পুরসভার টাকায় বসানো প্রায় সাড়ে সাত কোটি টাকার সোলার প্যানেল উধাও! কেরল থেকে গ্রেফতার আরামবাগের তৃণমূল নেতা

Spread the love

প্রতিবেদন : পুরসভার টাকায় বসানো ‘গ্রিন সিটি’ প্রকল্পের প্রায় সাড়ে সাত কোটি টাকার সোলার প্যানেল রাতারাতি উধাও! হুগলি জেলার আরামবাগ পুরসভার ঘটনা। এই অভিযোগের তদন্তে নেমে কেরল থেকে ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন নন্দীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, পুলিশের চোখকে ফাঁকি দিতে রাতারাতি নিজের ‘লুক’ও বদলে ফেলেছিলেন অভিযুক্ত। কিন্তু শেষ রক্ষা হল না। এমনই চেষ্টা করেছিলেন। তবে শেষ রক্ষা হল না। গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির দায়ে কেরল থেকে তাকে গ্রেফতার করে আনছে পুলিশ। ধৃত স্বপন নন্দী এখনও আরামবাগ পুরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের রাজ্য সম্পাদক ছিলেন। ভোটের ফল প্রকাশের পরই আরামবাগ থেকে পালিয়ে যান। এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এর মধ্যেই পুরসভার তৎকালীন অস্থায়ী ইঞ্জিনিয়ার মানস কুন্ডু, ঠিকাদার স্বর্ষাণু ঘোষ ও অস্থায়ী ইলেকট্রিক সুপারভাইজার কৌস্তুভ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে আরামবাগ থানা। চুঁচুড়া আদালত এই তিন জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তাদের জেরা করে স্বপন নন্দীর নাম উঠে আসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*