লক্ষ্ণৌ-এ কোচিং কেন্দ্রে বিধ্বংসী আগুন, নিহত ১৫ ব্যাপক উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর প্রদেশের লক্ষ্ণৌর আলিগঞ্জে আজ এক কোচিং কেন্দ্রে বিধ্বংসী আগুনে ১৫ পড়ুয়া মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুনের কারণ খতিয়ে দেখতে উত্তর প্রদেশ সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, কিভাবে আগুন লাগলো তদন্ত কমিটির রিপোর্ট পেলে তা বোঝা যাবে। আগুন লাগার পর বহু মানুষ ভিতরে আটকে পড়েন। বহুতল ওই ভবনের প্রথম তলা থেকে প্রাণ বাঁচাতে অনেকে নীচে ঝাঁপ দেন। বেশ কিছু ভিডিওতে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক ঘণ্টার বেশি জ্বলার পর দমকল বাহিনীর চেষ্টায় এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসে। চোদ্দ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।তাঁদের আপনজনদের হাহাকারে ওখানকার আবহাওয়া ভারী হয়ে ওঠে।
সূত্রের খবর, আলিগঞ্জের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই ভবনে কোচিং কেন্দ্রটি ছাড়া একটি গেমিং জোন, পোষ্যদের সরঞ্জামের দোকান, পেট ক্লিনিক ইত্যাদি আছে৷ রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে যান। উদ্বিগ্ন পরিবারগুলির সঙ্গে কথা বলেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গাব্ধী এই ঘটনা হৃদয় বিদারক বলে মন্তব্য করেন।
উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, অগ্নিকান্ডের জন্য দায়ীদের কোন ভাবে ছাড়া হবে না।
ভয়ংকর এই অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি তাজা প্রাণের অকালে চলে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*