রোজদিন ডেস্ক :
রাজ্য বাজেট কে শ্রমিক স্বার্থ বিরোধী, মালিক শ্রেণির স্বার্থে করা বলে তোপ দাগলেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস। তিনি বলেন, ২০১১ সালের পর রাজ্যে সিডিউল ৮৭ টি ক্ষেত্রের ন্যুনতম বেসিক মজুরি এক পয়সাও বাড়েনি। যা প্রতি ৫ বছর অন্তর বাড়ার কথা। এবারেও তা না বাড়ায় সংশ্লিষ্ট শ্রমিকরা হতাশ।
আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়লেও এনআরএলএম কর্মীদের তা বাড়েনি। মিড ডে মিল কর্মীরা বছরে ১০ মাসের বেতন পান, তাঁদের ভাতাও খুব সামান্য বেড়েছে।
কলকাতায় ইস্কনের মাধ্যমে মিড ডে মিল দেওয়া হলে এই ক্ষেত্রের বহু কর্মী কাজ হারাবেন বলে অশোক দাস উদ্বেগ ব্যক্ত করেন।
চা শিল্পের শ্রমিকদের ন্যুনতম মজুরি, বন্ধ বাগান খোলা নিয়ে বাজেটে কোন কথা না থাকায় ক্ষোভ জানান।
সহজ ব্যবসা করার নামে বাজেটে মালিকদের অবাধ সুযোগ দেওয়া হবে বলে আশঙ্কা জানান।

Be the first to comment