রোজদিন ডেস্ক: বিজেপি কাছে অর্থ ই একমাত্র ধর্ম বলে সমাজবাদী নেতা অখিলেশ যাদব তোপ দেগেছেন।।অযোধ্যার রাম মন্দিরে ভক্ত দের দানের অর্থে ব্যাপক কারচুপি নিয়ে তিনি বলেন,বিজেপি র কাছে বিশ্বাসের থেকে টাকা ই বড়। কি ভাবে সরকারের কড়া নজরদারির মধ্যে রাম মন্দিরে টাকা তছরুপ হয় তিনি প্রশ্ন তোলেন।
আগামী বছর উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচনের আগে রাম মন্দিরে টাকা তছরুপের ঘটনা য় অস্বস্তি তে গেরুয়া শিবির ও।
শনিবার আজমগড়ে অখিলেশ যাদব আরও বলেন, রাম মন্দিরে র ঘটনা ভক্ত দের আবেগ কে নাড়িয়ে দিয়েছে, ও গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
এতে ভক্তদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি অবহিত ছিলেন না? যারা এই কাজ করেছে ভগবান রাম তাদের কখন ও ক্ষমা করবেন না বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment