প্রতিবেদন: রেল আর বুলডোজার চালাবে না। আপাতত দখলদারমুক্ত অভিযান স্থগিত থাকবে। কয়েকদিন আগে কয়েকজন তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে নাকি এমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু এরই মধ্যে শনিবার রাতে শিয়ালদহ ফ্লাইওভার ও যাদবপুরের সুকান্ত সেতুতে পড়ল উচ্ছেদ নোটিস। নোটিসে দখলদারদের সরে যাওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। এরপরই স্থানীয় হকারদের মধ্যে রুজি, রুটি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে। ফের বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা প্রশ্নের মুখে। সামনে। হকারদের পুনর্বাসনের কোনওরকম সুযোগ না দিয়ে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। নোটিশে বলা হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রোডের উপর বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদহ ফ্লাইওভার রয়েছে। তার নিচের জায়গা দখল করা হয়েছে। অবিলম্বে স্থায়ী-অস্থায়ী যে কোনও ধরনের নির্মাণ অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি নির্দেশ মানা না হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুধু শিয়ালদহ নয় যাদবপুরের সুকান্ত সেতু এলাকাতেও বলা হয়েছে কোনও ছোট ব্যবসায়ী বা হকার যেন স্থায়ী অস্থায়ী কাঠামো নিয়ে না বসে। দ্রুত সমস্ত কাঠামো যেন খুলে নেওয়া হয়। নইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment