রোজদিন ডেস্ক :
বিধানসভার দর্শকাসনে বসে আছেন কয়েকজন মহিলা, বালিকা। ম্লানমুখী, বিষণ্ণ এই মহিলাদের লক্ষ্য করে দলীয় বিধায়কদের কুর্ণিশ জানাতে বললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁদের দেখিয়ে জানালেন, কেন গুন্ডা দমন বিল আনলো তাঁর সরকার। দর্শকাসনে বসে সামশেরগঞ্জের হরগোবিন্দ দাসের পরিবার। নৃশংস দাঙ্গার বলি সেই পিতা পুত্র হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধূলিয়ান, মোথাবাড়ি, সামশেরগঞ্জ, একের পর এক ঘটনা! এর জন্যই এই গুন্ডা দমন বিল। বিজেপি বিধায়করা উঠে দাঁড়িয়ে কুর্নিশ করেন বিষণ্ণ, স্বজনহারা মহিলাদের।

Be the first to comment