দিঘা থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় আহত ১০

Spread the love

রোজদিন ডেস্ক :

দিঘা থেকে ফেরার পথে কাঁথির ছত্রধরা বাস স্ট্যান্ডের কাছে নয়ানজুলিতে বাস উলটে দশ জন আহত হলেন। আজ সকালে এক বাইক আরোহী আচমকা এই বাসের সামনে চলে এলে এই দুর্ঘটনা হয়।বাস চালক তাঁকে বাঁচাতে গিয়ে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। স্থানীয় মানুষ জন প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ, উদ্ধারকারী দল এসে তাঁদের উদ্ধার করে। এই দুর্ঘটনায় সব যাত্রীই কম বেশি আহত হন। তাঁদের মধ্যে দশ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিভাবে এই দুর্ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*