- বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, ২৪ ঘন্টাও কাটল না, গ্রেফতার হুমায়ুন কবীরের সভার তিন আয়োজক
- হুল দিবসে আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ কর্মসূচি, যোগ দেবেন মুকুটমণিপুরে এক অনুষ্ঠানে।
- অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, দিবাকর ঘরামি, সাংসদ খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, সুভাষ সরকার-সহ বিজেপি নেতৃবৃন্দ।
- ফ্রিজ করা দলীয় অ্যাকাউন্ট নিয়ে মামলায় মঙ্গলবার কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট।
- সোমবার বেশি রাতে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন, জখম অন্তত ৩৫ জন, ৫ জনের অবস্থা গুরুতর।
- প্রাথমিকভাবে জানা যায় বাজ পড়ে সংস্থার একটি ন্যাপথা পাইপলাইন ফেটে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে।
- হলদিয়ার বিধায়ক ঘটনাস্থলে যান। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুনের ভয়াবহতায় হলদিয়া থেকে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
- গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, ২৪ ঘন্টার মধ্যে মুক্তি পেলেন প্রভাবশালী কাউন্সিলর।
- একুশে জুলাইয়ের লক্ষ্যে ধর্মতলায় গিয়ে রাস্তায় মাপজোক। তৃণমূলে কুণাল ঘোষ, দোলা সেন বৈশ্বানর।চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানার অভিযোগ দায়ের।
- ফুটবল দুনিয়াকে মুগ্ধ করে ব্রাজিলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ হেরে চলতি বিশ্বকাপ থেকে জাপানের স্মরণীয় বিদায়।
- বিশ্বকাপে পর পর অঘটন। বিদায় নিল জার্মানি ও নেদারল্যান্ড।
- কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলার দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল চারটেয় শুনানি।

Be the first to comment