রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুরে বাঁকুড়ার মুকুটমণি পুরে যান৷ উৎসাহিত জনতা তাঁকে তুমুল হর্ষধ্বনি করে স্বাগত জানান। ঘন ঘন জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয় সভাস্থল।
মুখ্যমন্ত্রী সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু – কানুর বিশাল মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। উপস্থিত জনতা সিধু কানুর নামে তুমুল জয় ধ্বনি দেন। মুখ্যমন্ত্রী স্থানীয় নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
সকালে হুল দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে চিরস্মরণীয় সাঁওতাল আন্দোলনের সব শহিদদের তাঁর বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও শত কোটি প্রণাম নিবেদন করেন।

Be the first to comment