রোজদিন ডেস্ক :
প্রাক্তন মুখ্যমন্ত্রী গত তিন বছরে পশ্চিমাঞ্চল উন্নয়নে এক টাকাও দেয়নি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অভিযোগ করেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে জোর গলায় এই দাবি করেন তিনি। দেশের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের অসামান্য অবদানকে শ্রদ্ধা, সম্মানের সঙ্গে স্মরণ করেন। ভগবান বিরসা মুন্ডা, সিধু, কানু, চাঁদ মুর্মুদের ত্যাগ, সাহসিকতার কথা বলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার আদিবাসী, জনজাতিদের নানা ভাবে বঞ্চনা করেছে বলে তোপ দাগেন। বলেন, বহু ভূয়ো আদিবাসী, উপজাতি শংসাপত্র দিয়েছে। তা নিয়ে তদন্ত হচ্ছে। তীব্র কন্ঠে বলেন,
তৃণমূল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও অপমান করেছে।
তাঁরা জয় জোহর ভাতা বৃদ্ধি করেছেন, পশ্চিমাঞ্চলে উন্নয়ন খাতে বারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আদিবাসী উন্নয়নে দেওয়া হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা।
আগামীকাল অন্নপূর্ণা ভান্ডারে নথিভুক্ত ১ কোটি ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে জমা পড়বে, এর মধ্যে পাঁচ লক্ষ আদিবাসী মহিলা।
ঝাড়্গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় হচ্ছে, মুকুটমণিপুরে হাসপাতাল করার জন্য জমি দেখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।
রাজ্যে এখন সতের জন আদিবাসী বিধায়ক। আদিবাসী, জনজাতিরা বিজেপিকে তাঁদের সমর্থন উজাড় করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। বলেন, তাঁদের উন্নয়নে সরকার সর্বতোভাবে কাজ করবে।
আজ হুল দিবসে মুখ্যমন্ত্রীকে পেয়ে এলাকার সব মানুষই খুশি, আনন্দে ভরপুর। মুখ্যমন্ত্রীকে তাঁরা হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান।

Be the first to comment