কণ্ঠস্বরের নমুনা, ৮ জুলাই ফের তলব অভিষেককে

Spread the love

রোজদিন ডেস্ক : ডিজে বাজবে বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য নিয়ে দায়ের হওয়া মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা নিতো চায় সিআইডি। এর জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ৩০ জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এই পরিস্থিতিতে তাঁকে ফের বিধাননগর আদালতে তলব করা হল। আগামী বুধবার, ৮ জুলাই অভিষেককে ফের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওইদিন তাঁকে উপস্থিত থাকতে হবে বলে আদালতের নির্দেশ। এদিকে, বুধবার জরুরি শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিষেকের আইনজীবী চিঠি দিয়েছেন। গতকাল, মঙ্গলবার এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বিষয়ক মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ছেড়ে দিয়েছেন। অভিষেকের অন্য একটি মামলা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে। কিন্তু বিচারপতি এই মুহূর্তে বসছেন না। সেকারণে অন্য কোনও বেঞ্চে মামলার শুনানির জন্য চিঠি দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*