বিধানসভায় পিছিয়ে গেল পিএসি-সহ একাধিক কমিটির নির্বাচন

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য বিধানসভার পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি-সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হল। ৫ জুলাই ভোট হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা সূত্রে খবর, কোনও কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে ২১ জুলাই নির্বাচন হতে পারে। বিধানসভায় মোট ১১টি স্ট্যান্ডিং কমিটি এবং ২০টি হাউস কমিটি রয়েছে। তার মধ্যে পিএসি অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটিতে চেয়ারম্যান-সহ সর্বাধিক ২০ জন সদস্য থাকতে পারেন। সদস্য সংখ্যার তুলনায় বেশি মনোনয়ন জমা পড়লেই কেবল ভোটের প্রয়োজন হয়। বিধানসভার সাম্প্রতিক ইতিহাসে পিএসি-র জন্য ভোটাভুটির নজির নেই। তবে সূত্রের খবর, কালীঘাট তৃণমূল বিধায়কদের একাংশ তাঁরা পিএসির জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেই কারণেই পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করা হচ্ছে। পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককেই, এটাই দীর্ঘদিনের প্রথা। কিন্তু তৃণমূল কংগ্রেসে ভাঙনের জেরে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠেছে। ফলে একাধিক কমিটিতে সদস্য সংখ্যার চেয়ে বেশি মনোনয়ন জমা পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২১ জুলাই নির্বাচন হতে পারে, এমনই খবর পাওয়া যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*